ইয়শের ক্ষতিপূরণ প্রায় সাড়ে ২৬ হাজার চাষিদের ক্ষতিপূরণ দিচ্ছে সরকার - The News Lion

ইয়শের ক্ষতিপূরণ প্রায় সাড়ে ২৬ হাজার চাষিদের ক্ষতিপূরণ দিচ্ছে সরকার

 


দি নিউজ লায়নঃ  ঘূর্ণিঝড় ইয়শের ক্ষতিপূরণ হিসেবে হাওড়া জেলার প্রায় সাড়ে ২৬ হাজার ধান ও সবজি চাষিকে ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। ক্ষতিপূরণের পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা। ইতিমধ্যে অধিকাংশ চাষিদের এ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তবে এর মধ্যে ফুলচাষিরা না থাকলেও তাদের ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। হাওড়া জেলা প্রশাসন সূত্রে খবর হাওড়া গ্রামীণ এলাকার শ্যামপুর ১ ও ২ নম্বর ব্লক, বাগনান ১ ও ২  নম্বর ব্লক, আমতা দু'নম্বর ব্লক ও উদয়নারায়নপুর ব্লকের ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।


 হাওড়া জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাড়ে ২৬ হাজার কৃষকের মধ্যে ২৫৭৭৬ জন ধানচাষী এবং ৪০০ জন সবজি ও পান চাষি রয়েছেন। ধান চাষের জন্য বরাদ্দের পরিমান ৩ কোটি ২১ লাখ ৫৬ হাজার টাকা। আর পান ও সবজি চাষিদের দেওয়া হচ্ছে কুড়ি লক্ষ টাকা। কৃষি দফতরের এক কর্তা জানান ৬টি ব্লকের কৃষক বন্ধু প্রকল্পের যারা অন্তর্ভুক্ত ছিলেন তারা ছাড়াও দুয়ারে ত্রাণ প্রকল্পে যারা আবেদন করেছিলেন তাদের জন্য বিশেষ উদ্যোগ নিয়ে তাদেরকেও কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আনা হয়েছে। 


ক্ষতিপূরণের বিষয়ে হাওড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমেশ পাল জানান প্রশাসনের পক্ষ থেকে যথাযথ বিশ্লেষণ করেই এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তবে ধান ও সবজি পানচাষীদের ক্ষতিপূরণ দেওয়া হলেও বাগনান এক নম্বর দুই নম্বর ও শ্যামপুরে কয়েকশো ফুলচাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও তারা এখনও কোনো ক্ষতিপূরণ পাননি। তবে ফুলচাষীরা যাতে ক্ষতিপূরণ পান সেটা নিয়ে আমরা কৃষি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ফুলচাষীরাও যাতে ক্ষতিপূরণ পান আমরা তৎপর আছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.